প্রকাশিত: ১৬/০৩/২০১৯ ৭:২৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষ হয়েছে। আজ শনিবার বিকেলে গণভবনে এই পরিচয় পর্ব শুরু হয়।

এ সময় ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার মাকে হারিয়েছি। আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর।

গণভবনে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদকে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত ভিপি নূর। এ সময় তিনি ঢাবির আবাসন সঙ্কট দূর করার দাবিও জানান।

এর আগে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্রলীগকে পৃথক গাড়িতে গণভবনে যেতে দেখা যায়।

নুর ও স্বতন্ত্র নেতারা ছাড়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাসে গণভবনে গেছেন। ঢাবি ক্যাম্পাস থেকে দুপুর ২টায় রওয়ানা দেওয়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারা দুপুর সোয়া ৩টার দিকে গণভবনে পৌঁছান। প্রায় একই সময়ে পৌঁছায় স্বতন্ত্রভাবে নির্বাচিত নেতাদের গাড়ি দুটিও।

ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ মোট নেতা ২৫ জন। এছাড়া হল সংসদের ১৩টি পদে ঢাবির হলগুলো থেকে এবার নির্বাচিত হয়েছেন ২৩৪ জন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন ডাকসুর ২৫৯ জন নেতা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...