প্রকাশিত: ০৪/০৩/২০২১ ৭:৩৯ এএম

চাচির সঙ্গে অন্তরঙ্গে লিপ্ত থাকা অবস্থায় ভাতিজাকে আটক করেছে এলাকাবাসী। ঘটনানি ঘটেছে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে। মঙ্গলবার (০২ মার্চ) প্রেমের টানে ভাসুরের ছেলের হাত ধরে প্রকাশ্যে ঘর ছেড়েছেন দুই সন্তানের জননী আপন চাচি।

ওই গৃহবধূর প্রথম স্বামী মো. আব্দুল আলীম জানিয়েছেন, বিমানে চড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে হানিমুন করতে গেছেন তার স্ত্রী ও ভাতিজা। এদিকে, তিনি নিজের স্ত্রী ও তার ভাতিজার বিরুদ্ধে ধামরায় থানায় জিডি করেছেন।

Daraz

পরিবার ও স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০২ মার্চ) লোকলজ্জা আর সামাজিক বিচার সালিশের ভয়ে তারা একে-অপরের হাত ধরে প্রকাশ্য দিবালোকে বাড়ি ছেড়ে চলে যান। এর আগে সোমবার সকালে আপত্তিকর অবস্থায় পরিবারের সদস্যদের কাছে ধরা পড়লে ফাঁস হয় পরকীয়ার ঘটনা। সেসময় তাদের ঘরে বন্দি করে রাখা হয়। পরদিন দুজনে বের হয়ে যান বাড়ি থেকে।

এ বিষয়ে ওই নারীর স্বামী আব্দুল আলীম জানান, ২০০৯ সালে কাবিন রেজিস্ট্রি মূলে বিয়ে করেন তাকে। দুটি সন্তানসহ তাকে রেখে এমনকি তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে গোপনে বিয়ে করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী জানান, ওই নারীর পিতা-মাতা তার কাছে আসলে তিনি ঘটনাটি জানতে পারেন। তারা বাড়ি ফিরে না আসা পর্যন্ত কোনও বিহিত করার উপায় নেই বলেও জানান ওই ইউপি চেয়ারম্যান।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer