প্রকাশিত: ২৯/০১/২০১৮ ৭:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৬ এএম

ইমাম খাইর:
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ বসছে বিশ্বসেরা ক্বারীদের মিলনমেলা। ক্বিরাত সম্মেলনে দেশ বিদেশের খ্যাতনামা ২০ জনের অধিক ক্বারী অংশ গ্রহণ করবেন। বিকাল তিনটা থেকে দেশবিদেশের ক্বারীদের কণ্ঠে বাজবে মহান ঐশি গ্রন্থ আল কুরআনের সুর। সেই সুরের মূর্চনা ছড়িয়ে যাবে সবখানে। মাতবে কক্সবাজার। উদ্বেলিত হবে মু’মিন হৃদয়। তাজা হবে ঈমান। পথহারা পথিক পাবে নতুন পথের দিশা।
ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতীব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী। এদিন তিনি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাগরীবের নামাজে ইমামতি করবেন।
হৃদয় ছোয়া কণ্ঠে কুরআনের আওয়াজ ছড়াবেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ট ক্বারী মিসরের ড. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, বাংলাদেশের গৌরব বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মিসরের খ্যাতনামা ক্বারী শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ মুরীজী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী, আরবের প্রখ্যাত সুরকার ও সিরিয়ার ইসলামী সঙ্গীত শিল্পী মুনশিদ ক্বারী মু’তাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার ক্বারী শাইখ রিয়াদ আল জাযায়েরী, ভারতের ক্বারী মুহাম্মদ তাইয়্যিব জামাল।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) এবারের ক্বিরাত সম্মেলন আয়োজন করেছে। একই দিন হুসনে ক্বিরাত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ সেরা ১১ জনকে দেয়া হবে নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার। এই প্রতিযোগিতার স্পন্সর আলহাজ্ব ফজল আহমদ কোম্পানী।
তানযিমুল উম্মাহ হিফয মাদরাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠান ভেন্যু কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে তৈরী করা হয়েছে। আকর্ষণীয় কেলিওগ্রাফিতে দৃষ্ট নন্দন সাজে সজ্জিত করা হয়েছে সম্মেলন মঞ্চ।
ক্বিরাত সম্মেলনের আহবায়ক হাফেয রিয়াদ হায়দার জানান, কুরআনের তিলাওয়াত শুনতে কক্সবাজার জেলা ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কুরআন পাগল মানুষজন অংশ গ্রহণ করবেন। কুরআন শুনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য স্টেডিয়াম পেভিলিয়নে দুইটি প্রজেক্টর বসানো হয়েছে। মূল প্যান্ডেলেও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবস্থা করা হয়েছে। বাংলা, ইংরেজি ও আরবী এই তিন ভাষায় উপস্থাপন করা হবে। তিনি জানান, ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া এমদাদিয়া আজিজুল উলুমের (পোকখালী মাদরাসা) প্রতিষ্ঠাতা ও সদরে মুহতামিম মাওলানা মুখতার আহমাদ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer