
আজিজুল হক রানা::
উত্তর ঘুমধুম অাজুখাইয়া কিশোর ফোরাম’র উদ্যোগে অায়োজিত জুনিয়র ফুটবল টুর্ণামেন্ট/২১ এর মনোমুগ্ধকর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
ফাইনালে অংশগ্রহণকারী মোস্তফা ফুটবল একাডেমিকে ৫-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিদয় ফুটবল একাডেমি।
১৯মার্চ শুক্রবার বিকাল ৪টার সময় ৭নং ওয়ার্ড অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অাবুল কালাম অাজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও এনজিও সংস্থা পালস্ বাংলাদেশ’র প্রকল্প পরিচালক শাহ নেওয়াজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদুল অালম কোম্পানি। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অাবুল কালাম চৌধুরী,সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,বিশিষ্ট ব্যবসায়ী জমির উদ্দিন, সমাজসেবক সাহাব উদ্দিন,যুব সংগঠক জাহিদ অালম,৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ অালী,শেখ সাদেক,সাংবাদিক অাজিজুল হক রানা,ছাত্রদল নেতা খাইরুল অামিন,অাব্দুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ চৌধুরী বলেন- একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই, খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।
খেলায় বিজয়ী ও বিজিতদের ট্রপি, সেরা গোলদাতা-গোল রক্ষকদের ম্যান অব দ্যা এবং ম্যান অব দ্যা সিরিজ প্রদান করেন অামন্ত্রিত অতিথিগণ।

পাঠকের মতামত