প্রকাশিত: ০৮/০২/২০১৮ ১২:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
বিশেষ জজ-৫ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার করা হবে। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা ইতোমধ্যে আদালতে উপস্থিত হওয়া শুরু করেছেন।

কিছুক্ষণ আগে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে প্রবেশের পূর্বে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, যদি ন্যায় বিচার হয় তাহলে বেগম খালেদা জিয়া এ মামলায় খালাস পাবেন।

এসময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে আদালতের ভেতরে কী হবে তা গোপন রাখার জন্য সাংবাদিকদের ক্যামেরা নিয়ে আদালতে ঢুকতে দেয়া হচ্ছে না। আদালতের ভেতর কোনো ধরনের ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে। আদালত চত্বরে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর কোনো গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না। এটি মোটেও কাম্য নয়। এসব আইনবিরোধী কাজ।

তিনি বলেন, আদালতের ভিতরে কী হলো না হলো তা সবার জানার অধিকার রয়েছে। এখানে ষড়যন্ত্র করা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer