প্রকাশিত: ২১/১২/২০১৯ ৯:২২ পিএম

উপযুক্ত কাগজ ছাড়া ভ্রমণ করায় গ্রেপ্তার করা হয়েছে শিশুসহ ৯৩ জন রোহিঙ্গা। তাদের শুক্রবার মিয়ানমারের একটি আদালতে হাজির করা হয়।দেশটির পশ্চিমে অবস্থিত রাখাইন থেকে ইরাওয়াদি পালানোর সময় ২৮ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। ৯৩ জনের এ গ্রুপে রয়েছে ২৩ জন শিশু।

পাথেইন এলাকার একটি আদালতে হাজির করা হলে রোহিঙ্গাদের পরবর্তী শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি সময় ধার্য করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হলে আটকদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আদালতে রোহিঙ্গাদের আইনজীবী থাজিন মিইন্ট মিয়াত উইন বলেন, ‘তারা জানিয়েছেন, ওখানে (রাখাইন প্রদেশ) পরিস্থিতি অনেক খারাপ বলে তারা পালাতে চেয়েছিল’।

মিয়ানমারের রাখাইন রাজ্যেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস। সেনাবাহিনীর অভিযানের পর ২০১৭ সালে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যায়। ‘গণহত্যার অভিপ্রায়ে’ এই অভিযানে হত্যা ও ধর্ষণ চালানো হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল।

রাখাইনে এখনো ছয় লাখের কাছাকাছি রোহিঙ্গা বাস করেন। স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ মৌলিক অধিকারগুলোর কোনোটিই ঠিকমতো পান না তারা। জাতিসংঘের প্রতিবেদনে এ অবস্থাকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer