প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৮:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৪ এএম

আবুল আলী, টেকনাফ::
সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার সময় ‘এলসিটি কাজল’ নামের একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বিকেল সাড়ে চারটার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ট জাহাজটি বঙ্গোপসাগরে ভাসছিল। ওই জাহাজে ২৫০ জনের বেশি পর্যটক রয়েছেন। জোয়ারের পানিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জাহাজটি মিয়ানমারের জল সীমানায়। সোমবার সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সচল করা সম্ভব হয়নি।

জাহাজে আটকাপড়া যাত্রীদের মধ্যে সওয়ার কামাল (মানিক) নামে একজন মোবাইল ফোনে জানান, জাহাজে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জাহাজটি ভাসতে ভাসতে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী বলেন, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় বিকেল সাড়ে চারটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার একটু আগে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জাহাজ কর্তৃপক্ষ সেটি পুনরায় চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। যে এলাকা দিয়ে জাহাজটি আসবে সেটি মিয়ানমার জলসীমানায়। তাই পর্যটকেরা যাতে আতঙ্কিত না হয় তাই সেখানে কোস্টগার্ড রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ওই এলাকায় অবস্থান করায় টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে অপর একটি জাহাজ এলসিটি কুতুবদিয়াকে যাত্রীদের উদ্ধার করতে পাঠানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, পর্যটক উদ্ধার হওয়ার পর জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হলে তাদের টেকনাফে দমদমিয়া ঘাটে আনা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer