প্রকাশিত: ৩০/১০/২০১৭ ৬:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪১ এএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে সোমবার (৩০ অক্টোবর) ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩টি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে তিনি ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ময়নার গোনা ক্যাম্প, হাকিম পাড়া, বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসন মেডিকেল ক্যাম্পে সন্তান সম্ভবা ৫ হাজার নারীকে প্রয়োজনীয় সামগ্রি এবং ৫ হাজার শিশুকে শিশু খাদ্য বিতরণ করবেন।

এর আগে উখিয়ায় অবস্থিত সেনা ক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রি হস্তান্তর করা হবে। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে গাড়িবহর নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। অল্প সংখ্যক গাড়ি নিয়ে ম্যাডাম সেখানে যাবেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...