প্রকাশিত: ২৫/০২/২০১৮ ৮:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১০ এএম

উখিয়া নিউজ ডটকম::

শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী বাংলাদেশ সফরে এসেছেন। তাঁরা আজ শনিবার থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তাঁরা হলেন নর্দান আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান।

নোবেলজয়ী এই তিন নারী মূলত কক্সবাজারে রোহিঙ্গা নারী ও শিশুদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন। আজ রোববার তাঁদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। পরে কক্সবাজার ও ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাঁদের সুপারিশ উপস্থাপন করবেন।

শান্তি, ন্যায়বিচার ও সমতার জন্য গঠিত সংগঠন ‘নোবেল বিজয়ী নারীদের উদ্যোগ’ এ সফরের আয়োজন করেছে। বাংলাদেশে পুরো কার্যক্রমে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে নারীপক্ষ। সম্প্রতি নারীপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই তিন নারীসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিজ্ঞপ্তি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer