প্রকাশিত: ২৬/০১/২০১৮ ২:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৫ এএম

ঢাকা: এসএসসি পরীক্ষা সামনে রেখে আজ থেকে সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে। এমন নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার এক সভায় মন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে সরকার।
নানা উদ্যোগের পরও পরীক্ষার দিন সকালে প্রশ্নফাঁস ঠেকানো যাচ্ছে না। তাই পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার হুশিঁয়ারি দেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় পরীক্ষা নেয়া হবে না। এছাড়া পরীক্ষার আধাঘণ্টা আগে প্রশ্নপত্রের খাম খোলা যাবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো শিক্ষক এ নিয়ম অমান্য করছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে।
প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সংশ্লেষ্ট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে প্রশ্নফাঁস ঠেকাতে ফেসবুকসহ সামাজিক যোগযোগ বন্ধ করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer