প্রকাশিত: ১৭/০১/২০২১ ৩:০৫ পিএম

আজ রবিবার সকাল ১০ টায় হিফজুল কোরআন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে উখিয়ার হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে বহুল আলোচিত ৩১ তম ঐতিহাসিক মরহুম হযরত মওলানা জুবাইর আহমেদ (রাঃ) ইছালে ছওয়াব ও ৩ দিনব্যাপী সীরাতুন্নবী (সঃ) মাহফিল।

উক্ত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে আজ প্রথমদিন (১৭ জানুয়ারি) রবিবার রাতে প্রধান বক্তা হিসেবে তফসির পেশ করবেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হয়রত মওলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী,ঢাকা।
দ্বিতীয়দিন (১৮ জানুয়ারি) সোমবার প্রধান বক্তা হিসেবে তফসির পেশ করবেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হয়রত মওলানা আল্লামা সাদিকুর রহমান আল-আযহারী,ঢাকা।

তৃতীয়দিন (১৯ জানুয়ারি) মঙ্গলবার ২ জন আলোচিত বক্তা তফসির পেশ করবেন।
তাদের মধ্যে রয়েছেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হয়রত মওলানা আল্লামা তারেক মানোয়ার,ঢাকা ও

বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হয়রত মওলানা আল্লামা আব্দুল্লা আল আমিন,ঢাকা।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer