প্রকাশিত: ২৭/০১/২০২০ ৭:১১ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর কাছে কলেমা পড়ে মুসলমান হওয়া সেই ১১ জনকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে পাঠানো হলো ভারতে।
সোমবার সকাল ৮টার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের ভারত ফেরত পাঠানো হয়।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন- সুজাতা, শেফালি, রাজা, সমা, রেখা সুর্য, শ্যামলী, কোয়েল, মিতালী ও শঙ্কর অধিকারী। এদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন কিশোর-কিশোরী রয়েছে।

তাদের সঙ্গে আসা পুলিশ সদস্যদের কেন ভারত পাঠানো হচ্ছে এ প্রশ্ন করলে তারা কোনো কথা বলেননি। নেমপ্লেট বিহীন পুলিশের এক এসআই বলেন, তাদের উপরের নির্দেশ অনুযায়ী ফেরত পাঠানো হয়েছে।

ধর্মান্তরিত যাত্রী শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন বলেন, আমরা গত ২০১৯ সালের আগস্ট মাসে ২ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর আমরা আমাদের পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই। আমার মা সংরক্ষিত নারী আসনের চন্ডীপুর ইউপির একজন মেম্বার। তার নাম ফাতেমা।

তিনি আরো বলেন, আমরা মুসলমান হয়েছি। ভারত আর ফেরত যেতে চাই না। পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠাল। আমরা ভারত গিয়ে কি করব। সবকিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি। বেনাপোল ইমিগ্রেশন ওসি মাসুম বিল্লাহ বলেন, তারা পাসপোর্টধারী যাত্রী, নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ফিরে গেছে। যদি তেমন কোনো সমস্যা থাকত, আমরা সে বিষয়টি দেখতাম।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer