প্রকাশিত: ০৪/১২/২০২০ ৯:১৯ এএম

‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কুদ্দুছ (৬৫) নামের এক মুয়াজ্জিন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহরের আজানের সময় মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে রয়েছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer