প্রকাশিত: ২৩/০২/২০২২ ৮:২৫ এএম


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল— ১০ টাকায় চাল খাওয়াবে। বিনাপয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো— ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’

ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষক সফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানের ভোটারবিহীন, ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে সফিউদ্দিনের আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। সফিউদ্দিনের আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে তারা যে ত্রাশের রাজত্ব কায়েম করেছে, তারা যে লুটপাটতন্ত্র কায়েম করেছে, ফলে যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে কৃষক শফিউদ্দিনের আতহত্যার তারই প্রতিবাদ।

মির্জা ফখরুল বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।

প্রতিবাদসভায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer