প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৮:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০০ এএম


শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::

বিশ্বের সকল গনতান্ত্রিক রাষ্ট্রের মতোই বাংলাদেশে ২০১৮ সালে বিজয়ের মাসেই সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। এবং এ নির্বাচনে অংশ নিয়ে খালেদা জিয়াকে জনপ্রিয়তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র,স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

মন্ত্রী নাসিম বলেন, শেখ হাসিনার সরকার জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছেন, উন্নয়নকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়েছে বলে আগামী নির্বাচনে শেখ হাসিনা বিজয় হবে, ১৪ দলের বিজয় হবে আবার মুক্তিযোদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে ইনশে আল্লাহ।

স্বাস্থ্য মন্ত্রী আজ সোমবার সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যান ট্রাষ্টের অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সারওয়ার কমল এমপি, সংসদ সদস্য আশেক উল্লা রফিক, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বক্তব্য রাখেন। পরে কক্সবাজারের সাতজন সংবাদ কর্মী জাহেদ সরওয়ার সোহেল বাংলাদেশ টেলিভিশন, শাহজাহান চৌধুরী শাহীন চ্যানেল টেন, সারওয়ার আজম মানিকচ্যানেল আই , কামরুল ইসলাম মিন্ট একাত্তর টেলিভিশন, নেছার আহম্মদ বৈশাখী টেলিভিশন, সাঈদ জালাল উদ্দিন ও রাশেদুল মজিদ দৈনিক সকালের কক্সবাজারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...