আস্থাহীনতায় টেকনাফের এনজিও হাসপাতাল!
সর্ব অসুখের ঔষুধ যেন প্যারাসিটামল। অসুখ যাই হোক সর্ব রোগে রোগীদের দেওয়া হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। ...

ন্যাশনাল গ্রিডের আওতাধীন পিজিসিবি’র ১৩২/৩৩ কেভি লাইন ও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল শনিবার (৯ মে) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম এক বার্তায় জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাটডাউন কার্যক্রম চলবে। এ সময় উখিয়া, টেকনাফ, ইনানী ও রামুসহ পল্লী বিদ্যুতের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে পিজিসিবি নির্ধারিত সময়ের পর আরও ১ থেকে ২ ঘণ্টা দেরিতে লাইনে ক্লিয়ারেন্স দিয়ে থাকে। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অতিরিক্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটকে সামনে রেখে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত