প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৭:৪৬ এএম

অনলাইন ডেস্ক::
বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীর ছবিযুক্ত পরিচয়পত্র (ফটো-আইডি) ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হয়েছে। বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেওয়ার সময় অবশ্যই টিকিটের সঙ্গে যাত্রীর ছবি ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান স্বাক্ষরিত এই নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর এই নির্দেশনা এলো। তবে, এবারই প্রথম নয়, এর আগেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইন্সকে বেশ কয়েক দফা জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যবাধকমূলক করার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো মানা হয়নি।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ফটো আইডি হিসেবে বৈধ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি দেখাতে হবে। এছাড়া চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস থেকে দেওয়া পরিচায় পত্রও গ্রহণযোগ্য হবে। এসব পরিচয়পত্র ছাড়া বোর্ডিং কার্ড না দিতে এয়ারলাইন্সগুলোকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ‘যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ যাত্রার জন্যই ফটো আইডি বাধ্যতামূলক করা হয়েছে। ’ বেবিচ থেকে নির্দেশনা পাওয়ার পর আজ বিমানের সব অভ্যন্তরীণ স্টেশনে বাংলা ও ইংরেজিতে এ বিষয়ে নোটিশও টানানো হয়েছে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer