উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৩/২০২৩ ১২:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে সৈয়দ হোসেন (৪৫) নামে আরেক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উখিয়ায় ২নং ক্যাম্পে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, একটি দুর্বৃত্তের দল ঘরে ডুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে টানা দুই দিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

প্রসঙ্গত, এর আগে সোমবার (৬ মার্চ) মাঝরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...