প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৭:৫৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:: কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেছেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি পুরো বিশ্বের দরবারে সুপরিচিত। এখানে রয়েছে বিপুল সম্ভবনা। বিশ্বের মাঝে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন শহরে রূপান্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

৮ জানুয়ারী বিকালে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ-সাংবাদিক বন্ধুর ন্যায়। তাই পথচলায় একসাথে একে অপরের পাশে থাকতে হবে।

কক্সবাজারের উন্নয়নে সরকার মেগা প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৫ বছরে পাল্টে যাবে এখানকার চেহারা। পর্যটন শিল্প বিকাশ, মানবপাচার, মাদক, রোহিঙ্গাসহ অপরাধ নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের নেতৃত্বে সাংবাদিকরা মতবিনিময় সভা যোগদান করেন।

এ সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জিএম আশেক উল্লাহ, কামাল হোসেন আজাদ, আব্দুল মোনায়েম খান, জসিম উদ্দিন কিশোর, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসিম, সাংগঠনিক সম্পাদক এম,আর মাহবুব, কার্যনির্বাহী সদস্য আনছার হোসেন, গোলাম আজম খান, হুমায়ুন সিকদার, এম.এ আজিজ রাসেল, আজাদ মনছুর, খোরশেদ আলম হেলালী, ছৈয়দ আলম।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পর্যটন জেলার সমস্যা ও সম্ভবনার বিষয়টি পুলিশ সুপারকে আশ্বস্ত করে বলেন, সাংবাদিকরা তুলে ধরবে তৃণমূল পর্যায়ের অপরাধে চিত্রসহ বঞ্চিত মানুষের কথা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...