প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ১০:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
মাদক পচারকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতাই নিয়ে আসতে টেকনাফ থানা পুলিশের সাঁড়াশী অভিযান অব্যাহত। সেই সুত্র ধরে হ্নীলা মৌলভী বাজার এলাকা হতে আটক হল শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী সাদ্দাম হোসেন,এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে উদ্ধার করল একটি দেশীয় তৈরী একনলা বন্দুক,একটি কার্তুজ। থানা সুত্রে জানা যায়,অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম বেশ কয়েকটি মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৫টি মাদক,১টি ধর্ষন মামলাসহ সর্বমোট ৭টি মামলা রয়েছে।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেন “ওসি রনজিত বড়ুয়া”তিনি বলেন গোপন সংবাদ পেয়ে এস,আই দিবাকর নেতৃত্বে আমাদের পুলিশ সদস্যরা শীর্ষসন্ত্রাসী ওসাদ্দামকে আটক করতে সক্ষম হয়েছি। সে অত্র এলাকায় মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত করার সাথে সক্রিয় ভাবে জড়িত ছিল। পাশাপাশী সন্ত্রাসী সাদ্দাম বেশ কয়েকটি মামলার ফেরারী আসামী।দীর্ঘদিন পলাতক থাকার পর স্থানীয় জনগনের সহযোগীতায় অবশেষে পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়েছে।
ওসি রনজিত বড়ুয়া আরো বলেন,স্থানীয় জনতা সাহসী ভুমিকা রাখলে টেকনাফের চিহ্নিত মাদক পচারকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতাই আনতে আমাদের অভিযানে আরো সফলতা আসবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer