প্রকাশিত: ০৭/০১/২০১৮ ২:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২২ এএম

ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনা ইতোমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গত কিছুদিন ধরে দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবন যাপনের সংবাদ সামাজিক সামাজিক মাধ্যমে আলোচিত হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এরপরই তিনি বর্ষীয়ন এই রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এরপরই বাসা বাঁধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরেছে। নিদারুণ কষ্টে ধুঁকে ধুঁকে মৃত্যুর সাথে লড়ছেন ১০টি বছর ধরে। অর্থ ও চিকিৎসার অভাবে বর্তমানে মৃত্যুর প্রহর গুনছেন এই বীর মুক্তিযোদ্ধা।

১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দান করে দিয়েছেন। বর্তমানে এক জরাজীর্ণ কুড়ে ঘরেই তার বসবাস।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer