প্রকাশিত: ১০/০৪/২০২০ ১২:০৩ পিএম , আপডেট: ১০/০৪/২০২০ ১২:০৭ পিএম

বান্দরবানে পাঁচ জনের বেশি মুসল্লি নিয়ে নামাজ আদায় করায় ইমামসহ পাঁচজনের কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা সদরের লাল মোহন বাহাদুর জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মসজিদের মুসল্লিরা জানান, প্রথমে তিন জন মুসল্লি ইমামের পেছনে জোহরের নামাজে জামাতে দাঁড়ান। পরে পেছনে আরও কয়েকজন জামাতে শরিক হন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে হঠাৎ জেলা প্রশাসক দাউদুল ইসলাম মসজিদে প্রবেশ করেন। তিনি ইমাম সাহেবের কাছে এত ব্যক্তি নিয়ে নামাজ পড়ার কারণ জানতে চান। পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে ডেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল হাসান মসজিদের ইমাম মো. আব্দুল খালেককে দুই হাজার টাকা এবং চার মুসল্লির প্রত্যেকের কাছ থেকে এক হাজার করে চার হাজার, সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করেন।

এব্যাপারে মসজিদের ইমাম মওলানা আব্দুল খালেক বলেন, ‘আমি নামাজ শুরু করার সময় আমার পেছনে মাত্র তিন জন মুসল্লি ছিলেন। জামাত চলার সময়ে আরও ৩/৪ জন মুসল্লি অংশ নেন।’ তিনি আরও বলেন, ‘সরকারিভাবে নির্দেশনা আসার পর আমি বিষয়টি মসজিদের মাইকের মাধ্যমে এলাকায় প্রচার করি। আমি ইমামতি করার সময় আমার অগোচরে এবং পেছনে যদি কোনও মুসল্লি দাঁড়িয়ে যায় তখন আমার করার কী থাকে? কিন্তু জেলা প্রশাসক আমার এসব কথা শোনারও চেষ্টা করেননি।’

এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ১০ থেকে ১২ জন মুসল্লি নিয়ে নামাজ পড়ছিলেন মসজিদের ইমাম। আইন অমান্য করে পাঁচ জনের অধিক লোক নিয়ে নামাজ পড়ার অপরাধে ইমামকে দুই হাজার এবং চার মুসল্লির প্রত্যেককে এক হাজার করে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...