প্রকাশিত: ২৩/১২/২০২০ ৪:৩৯ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্টিত ও পরিচালিত বিশেষ শিশুদের চাহিদা সম্পন্ন স্কুল অরুনোদয় পরিদর্শন করলেন অভিনেতা ফেরদৌস অাহমেদ৷

বুধবার ( ২৩ ডিসেম্বর ) কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে হিলটপ সার্কিট হাউস ও হিলডাউন সার্কিট হাউস এর মাঝখানে স্থাপিত অরুণোদয় স্কুল পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ অরুণোদয় স্কুল এ পৌঁছালে স্কুলের প্রতিষ্ঠাতা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অরুণোদয় স্কুল এর পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি, প্রধান শিক্ষক তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

অরুণোদয় স্কুল এর প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ সময় স্কুলের বহুমুখী কার্যক্রম চলচিত্র অভিনেতা কে ঘুরে ফিরে দেখান।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর মহৎ কাজের প্রশংসা করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গানে তিনি বিমোহিত হয়। এ শিশুদের নিয়ে কাজ করার জন্য অরুণোদয় এর শিক্ষক ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের অরুণোদয় পরিদর্শনের জন্য অবহিত করবেন।

এছাড়া তার অভিনীত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে করা সিনেমা “পুত্র” দেখার জন্য অনুরোধ জানান।

তিনি আরো বলেন,আমি এ প্রতিষ্ঠানটির পূর্ণ সফলতা কামনা করছি, সাথে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে এমন মানবিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে স্কুলের শিক্ষক, ছাত্র/ ছাত্রীগণের অভিভাবক এম্বাসেডর এর সাথে থাকা প্রতিনিধি সহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...