প্রকাশিত: ১১/১০/২০২১ ৫:৫২ পিএম

বরেণ্য অভিনেতা ড. ইনামুল হক আর নেই। সোমবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে বেইলি রোডের নিজ বাসায় মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন) তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ঢাকা পোস্টকে ইনামুল হকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা শহীদ আলমগীর। বলেন, ‘তিনি সুস্থই ছিলেন। দুপুরের খাবার শেষে হেলান দিয়ে বসেন। ওই অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিশেষ কোনও কারণ জানা যায়নি।’

শহীদ আরও জানান, তিনি বর্তমানে মরদেহের সঙ্গেই আছেন। রাজধানীর সেগুনবাগিচায় কোয়ান্টাম সেন্টারে তার শেষ গোসল করানো হচ্ছে। এরপর মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে। তবে কোথায় দাফন হবে, কখন জানাজা হবে, এসব এখনো চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক। ফেনীতে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন।

ড. ইনামুল হকের অভিনয় জীবন শুরু হয় মুক্তিযুদ্ধের সময়। জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য নাটকের পথ বেছে নেন তিনি। একাত্তরে ঢাকার বিভিন্ন স্থানে ট্রাকে ঘুরে ঘুরে পথনাটক করেছেন। পরবর্তীতে তিনি টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন।

২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer