প্রকাশিত: ১৭/১২/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৯ এএম

খুলনা প্রতিনিধি: অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সদর থানা সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) অসীত কুমার বর্মন ও মহানগরের পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান পলি।

পলির স্বামী মিজানুর রহমান গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কিছু রেখে যাওয়ায় ফের বাসায় ফেরত এসে অসীত ও পলিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। শহরের দক্ষিণ টুটপাড়াস্থ দিলখোলা রোড এলাকার বাসা থেকে পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।

আটক অসীত কুমার বর্মন সাতক্ষীরা জেলা সদরের রাজনগর গ্রামের অমল কুমার বর্মনের ছেলে ও নুসরাত জাহান পলি তালা উপজেলার হরিনগর গ্রামের জাহাতাব উদ্দিন গোলদারের মেয়ে।

এ ঘটনায় পলির স্বামী মিজানুর রহমান বাদী হয়ে স্ত্রী ও শিক্ষা কর্মকর্তা অসীত কুমার বর্মণকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাড়ই জানান, ‘নুসরাত জাহান পলির স্বামী এসএম মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে বাসা থেকে রওনা দেন। কিন্তু, কিছু ফেলে আসায় তিনি সাত রাস্তার মোড় পর্যন্ত গিয়ে ফের বাসায় ফেরেন। এ সময় মিজানুর রহমান রাত সাড়ে নয়টার দিকে নিজ বাসায় স্ত্রী ও শিক্ষা কর্মকর্তা অসীত কুমার বর্মণকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের ধরে পুলিশে সোপর্দ করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে ৪৯৭, ৫০৬, ৪০৬ ধারায় ব্যাভিচারের মামলা হয়েছে। দু’জনেই বিবাহিত। দীর্ঘ দিন ধরেই তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer