প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৭:১৫ এএম

খলিল চৌধুরী, সৌদি আরবঃ

সৌদি আরবে কপিল অর্থাৎ নিয়োগ দাতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও অবৈধভাবে বসবাসকারীরা বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবে গণমাধ্যম সৌদি গেজেট ১ এপ্রিল এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করেছে।

দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় এক টুইট বার্তায় বিজ্ঞপ্তি আকারে এ তথ্য প্রকাশ করেছে।

তবে কখন, কীভাবে বা ঠিক কত দিনের মধ্যে দেশে ফিরতে হবে এ বিষয়ে বিস্তারিত জানায় নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সৌদি আরবে কপিল অর্থাৎ নিয়োগ দাতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীরা বৈধপন্থায় দেশে ফেরার সুযোগ পাচ্ছে।

প্রানঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিস্থিতি বিবেচনায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ প্রকাশের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ দিয়েছে। তবে কখন, কীভাবে প্রবাসীরা এ সুযোগ গ্রহণ করবেন তা বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৬৫জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮৫।

বৃহস্পতিবারের ৫ জনসহ সর্বোমোট মারা গেল ২১জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬৪জন। সর্বমোট সুস্থ হয়েছে ৩২৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৪৮জন, মদিনায় ৪৬জন, জেদ্দায় ৩০জন, দাম্মাম ৪জন, কাতিফ ৫জন, খোবার ১জন, আল খাবজি ৯জন, দাহারান ৪জন, খামিজ মোশায়ে্ত ৬জন, আবহা ২জন, বিসা ১জন, আহাদ রাফিদা ১জন, রাস্তানুরা ১জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer