প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ১১:১৪ পিএম

ফারুক আহমদ,
উখিয়া নিউজ ডটকম ::
অবৈধ জবরদখলকারীদের বেপরোয়া ঝুপড়ি দোকান তৈরি করে পসরা সাজিয়েছে ইনানী সী-বীচে। কতিপয় প্রভাবশালী মহলের ইন্দনে প্রবেশ পথে অসংখ্য দোকানঘর বসানোর কারণে ইনানী বীচে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটকরা নানা বিড়ম্বনা ও হয়রানীর শিকার হচ্ছে। সচেতন নাগরিক সমাজের অভিযোগ জেলা বীচ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বহীনতার কারণে বালুকাময় এ বীচটি দিন দিন সৌন্দর্য হারাতে বসেছে।
কক্সবাজারের অন্যতম বীচ হচ্ছে ইনানী সী-বীচ। সবুজ ঘেরা পাহাড় বেষ্টিত নীল জলরাশী পাথুরের বীচ নামের পরিচিত। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক ভ্রমন করতে আসে ইনানী বীচে। উখিয়া জাতীয় পাটির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো অভিযোগ করে বলেন, ইনানী বীচের প্রবেশ পথে অসংখ্য ঝুপড়ি দোকান বসানোর কারণে ভ্রমন করতে আসা পর্যটকদের সীমাহীন বিড়ম্বনা শিকার হতে হচ্ছে। বলতে গেলে ডাব ও চশমা বিক্রেতা প্রবেশ পথের মধ্যখানে ব্যবসা শুরু করেছে যা অন্তত্য দুঃখজনক।
সরে জমিন পরিদর্শণে দেখা যায়, প্রায় শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান তৈরি করে ইনানী সী-বীচটি জবরদখল করে রেখেছে। গাড়ী নিয়ে বেড়াতে আসা পর্যটকদের কোন পার্কিং ব্যবস্থা নেই।
অভিযোগে প্রকাশ ট্যুরিস্ট পুলিশকে দৈনিক মাসোহারা দিয়ে এ সব ঝুপড়ি দোকানে ব্যবসা চালিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চলতি অর্থ বছরে প্রায় ১২ লক্ষ টাকায় ইজারা দিয়ে ইনানী বীচ থেকে সরকার রাজস্ব আদায় করলেও একটি টাকাও উন্নয়ন খাতে ব্যয় করেনি। ফলে বেড়াতে আসা পর্যটকদের গাড়ীর পার্কিং সহ ইনানী বীচে প্রবেশ পথ দিয়ে সাগরে যাওয়া বড়ই মুশকিল। ঢাকা গুলশানের বসবাসরত দম্পতি কাজী মঈনুল রহমান ও সানরা এ প্রতিবেদককে জানান ইনানী বীচটি দেখতে খুবই সুন্দর। কিন্তু অব্যবস্থাপনা, প্রবেশ পথে ঝুপড়ি দোকান ও গাড়ীর কোন পার্কিং ব্যবস্থা না থাকায় পর্যটকদের র্দুভোগ পোহাতে হচ্ছে।
সুশীল সমাজের অভিমত ইনানী বীচের সৌন্দর্য রক্ষার্থে অবিলম্বে প্রবেশ পথে বসানো অবৈধ দোকান উচ্ছেদ জরুরী হয়ে পড়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...