উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ৪:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer