প্রকাশিত: ০১/১২/২০১৭ ৮:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো প্রকাশ্যে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেছেন। আজ শুক্রবার ঢাকায় ১৬ জন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় পোপ বলেন, ‘আজ ঈশ্বরের উপস্থিতির মানেই হলো রোহিঙ্গা।’ তাঁর সঙ্গে সাক্ষাৎকারী রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হয়।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেন পোপ ফ্রান্সিস। লক্ষাধিক মানুষ এতে অংশ নেয়।

সমাবেশে পোপ বলেন, ‘আমি জানি আপনারা অনেক দূর থেকে এসেছেন, দুই দিনের সফরে। আপনাদের উদারতার জন্য ধন্যবাদ। এতেই বোঝা যায় গির্জার জন্য আপনাদের ভালোবাসা কেমন।’
বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি রোহিঙ্গা শব্দ করেননি। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছিল। মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের কখনোই রোহিঙ্গা হিসেবে অভিহিত করে না।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে ছয় লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, গণধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, নির্যাতনের অভিযোগ এনেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ বলেছে, রাখাইনে ‘জাতিগত নিধন’ চলছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...