প্রকাশিত: ৩০/০৯/২০২০ ১:২০ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
অবশেষে জনসাধারণের জন্য খুলে দেয়া হলো কক্সবাজারের বহুল আলোচিত টেকনাফ থানার বন্ধ গেইট। প্রদীপকাণ্ডের রেশ ঘোচাতে কক্সবাজারে পুলিশের যে শুদ্ধি মিশন শুরু হয়েছে, তারই অংশ হিসাবে সকালে গেইট খুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে থানার দরজা বন্ধ রেখে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি দালাল, টাউট ও ইয়াবা ব্যবসায়ীদের সুবিধা দেয়ার অভিযোগ ছিলো টেকনাফ থানা পুলিশের বিরুদ্ধে।

দেশের পুলিশের স্থাপনাগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে টেকনাফ থানা। এই থানার বরখাস্তকৃত ওসি প্রদীপকাণ্ডের পর আমূল পরিবর্তন আনা হয়েছে পুরো পুলিশ প্রশাসনে।

৩টি লক্ষ্য নিয়ে শুরু হওয়া পুলিশের বিশেষ মিশনের দ্বিতীয় দিনেই চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন আসেন টেকনাফ থানায়।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, সাধারণ মানুষের থানায় আসার প্রয়োজন হলে অবশ্যই আসবে। তাদের অভিযোগ থাকলে জানাবে। এখন থেকে এটা জনগণের নিরাপত্তা নিশ্চিতের জায়গা।

দেশের বিভিন্ন স্থান থেকে বদলি হয়ে আসা পুলিশ সদস্যদের বুঝিয়ে দেয়া হয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার কথা।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমাদের কাজ হবে পেশাদারিত্বের সঙ্গে।

তবে দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী থানাকে দালাল এবং টাউটমুক্ত রাখা নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সদস্যদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওসি হাফিজুর রহমান বলেন, বাটপাররা যেন এখানে না আসতে পারে সেদিকে নজর রাখা হবে।

সিনহা হত্যাকাণ্ডের জের ধরে গত সপ্তাহে কক্সবাজারের পুলিশ সুপারসহ ১৫০৭ জনকে একযোগে বদলি করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...