সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৭:১৩ পিএম

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ভোরে ভাটার সময় প্রথমে উদ্ধার হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) মরদেহ। তিনি মনখালী এলাকার নাজির হোছনের ছেলে ও উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় পাওয়া যায় হাবিবুল আবছারের (১৭) লাশ। তিনি মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসনের ছেলে।

শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে তারা সাগরে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দুজনের লাশ ভেসে ওঠে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...