প্রকাশিত: ১৩/১০/২০২১ ১:৫৫ পিএম

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে গত ৮ অক্টোবর অপহরণ হওয়া রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

২৪ নম্বর ক্যাম্পের লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক গতকাল মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (৮ অক্টোবর) আরিফুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে অপহরণ করে দাবি করা হয় মোটা অংকের মুক্তিপণ। অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে সেই যুবককে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ নিতে আসা অপহরণ চক্রের সদস্য আতাউল্লাহকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার যুবককে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে।

আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাতেই তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতে তোলা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer