প্রকাশিত: ১০/০৩/২০২১ ৬:০৪ পিএম
রোহিঙ্গা

ইমাম খাইর::

রোহিঙ্গা

কক্সবাজার শহরের কলাতলী থেকে অপহৃত শাহিনা আক্তার আঁখি নামের ৭ বছর বয়সি শিশুকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে জাদিমুড়া ২৭ নং ক্যাম্পের সি- ২ ব্লকের জনৈকা নুর নাহার (এফসিএন ২৭৪০৫১) এর বসত ঘর উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।

তবে, ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারিরা।
গত ৮ মার্চ শাহিনা আক্তার আঁখি নামের শিশুটি অপহরণ হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বুধবার বিকাল ৩টার দিকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, স্থানীয় মাঝিদের উপস্থিতিতে শিশুটি উদ্ধারের পর তার মা সেতেরা বেগমের নিকট হস্তান্তর করা হয়েছে। ভিকটিম সুস্থ আছে।
অধিনায়ক তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে ভিকটিমসহ তার অবিভাবকদের কক্সবাজার সদর থানায় গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিষয়টি জাদিমুড়া ক্যাম্পের জিডি নং ১৭০ তারিখ ১০/০৩/২০২১ খ্রিঃ মুলে ডায়েরীভুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer