প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:১৪ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অন্য ভাষা শেখার প্রয়োজন আছে, তবে বাংলা ভাষাকে বিসর্জন দিয়ে নয়।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলা ভাষায় ভাষণ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। আমিও যতবার প্রধানমন্ত্রী হিসাবে জাতিসংঘে ভাষণ দিয়েছি জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলা ভাষাই সেখানে ভাষণ দিয়ে থাকি।’

শেখ হাসিনা বলেন, ‘এর মধ্য দিয়ে আমাদের ভাষার প্রতি, কৃষ্টি, সংস্কৃতি, জাতিসত্ত্বা; এর মর্যাদা যেমন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বাঙালি জাতি হিসাবে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে এগিয়ে যাব, সেটাই আমাদের আকাঙ্খা। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট উন্নতি করেছি কিন্তু আরও উন্নতি করতে চাই।’

এর কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সব সময় এটা মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কাজেই এই স্বাধীনতাকে অর্থবহ করা, স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তোলা; যে স্বপ্নটা জাতির পিতা দেখেছিলেন, সেটাই পূরণ করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। গত এক দশকে আজকে বাংলাদেশ যেভাবে দ্রুত এগিয়েছে, এই অগ্রযাত্রা যেন অপ্রতিরোধ্য গতিতে অব্যাহত থাকে, সেটাই আমরা চাই।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer