ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৯/২০২৪ ৯:৫৬ এএম , আপডেট: ১২/০৯/২০২৪ ১১:৩৮ এএম

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্তৃক অনুমতি বাতিল করা সিএনজি এখনো ক্যাম্পে চলাচল করছে। জানা যায়, রামুর জিয়া নামক এক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে আরআরআরসি’র অনুমতি নিয়ে তার নিজস্ব মালিকানাধীন সিএনজি চলাচল অব্যাহত রাখে। কিন্তু, গত ১০ সেপ্টেম্বর আরআরআরসি’র লোগো দিয়ে সিএনজি চলাচলের অভিযোগ এনে অনুমতি বাতিল করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার( যুগ্ম সচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অনৈতিক সুবিধা পেতে প্রভাব বিস্তার করতে জিয়া তার মালিকানাধীন সিএনজিতে আরআরআরসি’র লোগো/ফেস্টুন লাগিয়েছে। তাই জিয়া’র মালিকানায় থাকা অনুমতি দেওয়া সকল সিএনজি’র অনুমতি বাতিল করা হলো বলে পত্রে উল্লেখ করা হয়।

অনুমতি বাতিলের পরেও তা তোয়াক্কা করছে না জিয়া। বুধবার(১১ সেপ্টেম্বর) ক্যাম্প-৯ এ দেখা যায়, তিনটি সিএনজি চলাচল করছে। যার পরিচালক জিয়া। বিষয়টি নিয়ে আরআরআরসি’র অতিরিক্ত কমিশনার(যুগ্ম সচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজাকে অবগত করা হলে সিএনজি অনুমতি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেন।

অনুমতি বাতিলের পরেও কিভাবে সিএনজি চলাচল করছে সে বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্যাম্প কমান্ডার ( সহকারী পুলিশ সুপার) জোবায়ের কল রিসিভ করেননি।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত জিয়া সত্যতা স্বীকার করে বলেন, আমি প্রোগ্রামে আছি যা বলবেন তাড়াতাড়ি বলেন। আর এসব গাড়ি নিয়ে সামান্য কতগুলো গরীব লোক চলে।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer