প্রকাশিত: ১১/০৫/২০২২ ৭:০৭ পিএম , আপডেট: ১১/০৫/২০২২ ৭:০৮ পিএম

কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ মে) চকরিয়া থানার শাহপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন, মো. শাহরুখ খান (২৪) ও মো. এনামুল হক (২৮)।

বুধবার (১১ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, আটক আসামি মো. শাহরুখ খান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365, collins7610 এবং Chebetbetsy অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরে। আর এনামুল হক কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে, ইন্ডিয়ান রুপীতে কিংবা ডলার টাকায় রূপান্তরিত করতেন। শাহরুখ মোবাইলের হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করনে। এছাড়া অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে।

 

 

 

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক মো. শাহরুখ খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা দুইটি মোবাইল ফোনে bet 365 নামে অনলাইন জুয়া সাইটে আসামির নিজ নামে collins7610 এবং Chebetbetsy অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের ইতিহাস পাওয়া গেছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে জুয়ার টাকা লেনদেনের তথ্য ও ভয়েস চ্যাটিং আছে। তার অ্যাকাউন্টে ১ হাজার ৮৮০ ইউএস ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার বলেন, আসামি মো. শাহরুখ খান ও এনামুল হক অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৮টি স্মার্ট মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer