প্রকাশিত: ২৭/০১/২০২২ ৯:১২ এএম

রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মো. সেলিম মিয়া ও মো. ফয়সাল হোসেন ওরফে টিপু।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) দুপুর ২টা ৫৫ মিনিটে দারুসসালামের ১৪/১ পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে থেকে তাদেরকে বিপুল পরিমাণ ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান। তিনি জানিয়েছেন, মহানগরীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, দারুস সালামের পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টা করলে সেলিম ও ফয়সালকে গ্রেফতার করা হয়।

তিন জানান, অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭ হাজার পিস ইয়াবা। এসময় একটি সাদা রঙের টোয়েটা প্রাইভেটকার জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ ২৫-৪৩১১।

এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer