ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১১/২০২৪ ১০:৩১ এএম

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম হওয়া আনাস রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কোরআন আল-ইসলামির শিক্ষার্থী। ১৯ নভেম্বর স্থানীয় সময় বাদ মাগরিব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ১৩তম আসর।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম হওয়া হাফেজ মুয়াজ মাহমুদও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer