উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৯:২৯ এএম

জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ও ছাত্রদল নেতা মুজিবুর রহমানের (২০) হারিয়ে গেছেন ৬ দিন আগে। তার পরিবার সংশ্লিষ্ট থানা, হাসপাতাল ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও হদিস পাননি।

নিখোঁজ মুজিবুর রহমান কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে ছিলেন।

এ ঘটনায় মুজিবুরের বাবা ফয়েজ উল্লাহ গত বৃহস্পতিবার রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৯ মে) সকালে খুনিয়া পালংয়ের ধেছুয়া পালং বড় ডেবা নিজ কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মুজিবুর। যথাসময়ে বাড়িতে না ফেরায় তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতি উল্লেখ করা হয়।

রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্লাহ জানান, মুজিবুর রহমান ছাত্রদলের একজন কর্মী, জুলাই ছাত্র আন্দোলনেও ছিল তার সাহসী ভূমিকা। হঠাৎ করে কেন তার এই নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা। তার সন্ধানে রামু উপজেলা ছাত্রদল কাজ করছে বলে জানান তিনি।

রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যায়েদ বিন আমান জানান, উখিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করা মুজিবুর জুলাই ছাত্র অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। ঢাকায় লং মার্চের আন্দোলনে তার অনস্বীকার্য ভূমিকা ছিল। হঠাৎ তার নিখোঁজে আমরা ভীত ও শঙ্কিত।

রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, নিখোঁজ মুজিবুরের বাবা ২২ মে একটি জিডি করেন। পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...