প্রকাশিত: ১১/০৯/২০১৯ ৩:২৪ পিএম

রাখাইন থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, বৈধ নথি না থাকায় তাদের আটক রাখা হয়েছিলো। মঙ্গলবার তাদের কারামুক্ত করার পর মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ভারতেও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা। এখনও দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার মিয়ানমারের বুথির্ড শহরের থানায় তাদের হস্তান্তর করা হয়। কর্মকর্তারা জানান তাদের নাম মোহাম্মদ ইউনুস (২৩), মোহাম্মদ আব্দুল আমিন (৪), মোহাম্মদ হুসেইন (১৯) ও মোহাম্মদ সোফি (২৬)।

তারা বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করেছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর একটি পুলিশ বহরতাদের সীমান্তবর্তী শহর মোরেহতে নিয়ে যায়। সেখানেই মিয়ানমার কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয় রোহিঙ্গাদের।

ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবমতে, গত বছর পর্যন্ত দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম বাস করছেন। তাদের মধ্যে জম্মু ও কাশ্মিরে ৭ হাজার ৯৬ জন, হায়দরাবাদে ৩ হাজার ৫৯ জন, হরিয়ানায় এক হাজার ১১৪ জন, উত্তর প্রদেশে এক হাজার ২০০ জন, দিল্লিতে এক হাজার ৬১ জন ও জয়পুরে ৪০০ জন অবস্থান করছেন।

২০১৭ সালে ভারতে অবস্থানকারী সব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। তবে বিষয়টি নিয়ে আদালতে রিট হলে মানবিক দিক বিবেচনা করে তাদের না তাড়ানোর রায় হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer