প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ১:০১ পিএম

ডেস্ক রিপোর্ট::
বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা চার বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাচ্ছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমার যাবে।

রোববার (১৭ মার্চ) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি জানান, আগামী বুধবার সকালে তার নেতৃত্বে ১১ সদস্যের বিজিবি দলটি স্পিডবোটে করে টেকনাফ চৌধুরী পাড়া নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে মিয়ানমার যাবেন। মিয়ানমারের মংডু ১নং এন্ট্রি পয়েন্ট ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে মিয়ানমার মংডুর অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা চার বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করা হবে।

শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। কারা ভোগ শেষে তাদেরকে দেশে ফেরত আনা হচ্ছে। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।’

তিনি জানান, এ প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও থাকবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিরা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...