
স্বাস্থ্যবিধি মেনে এখনও সীমিত আকারে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। তবে করোনার কারণে যেসব কাজ থেমে ছিল সেগুলো দ্রুত শেষ করা হচ্ছে। এ পরিস্থিতিতেই ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর ও চারটি সহযোগী সংগঠন পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দিচ্ছে। সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে ৪৭ জেলা।
করোনা সতর্কতায় ছয় মাস বন্ধ ছিল সাংগঠনিক কর্মসূচি। ২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড শুরুর নির্দেশনা দেন দলের সভাপতি শেখ হাসিনা।
এরপর থেকে স্বাভাবিক হচ্ছে রাজনৈতিক কার্যালয়। চারটি সহযোগী সংগঠন খসড়া কমিটিও জমা দিয়েছে। সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলার নেতারা।
তবে তাড়াহুড়ো করতে চায় না কেন্দ্রের নেতারা। কারণ সাহেদ ও পাপিয়া কাণ্ডের পর অনেক বেশি সতর্ক আওয়ামী লীগ।
এ মাসেই কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। হতে পারে প্রেসিডিয়াম বৈঠকও।
নীতিনির্ধারকরা জানালেন, দলীয় কার্যক্রম শুরুর পাশাপাশি শুদ্ধি অভিযানও জোরদার করা হচ্ছে।

পাঠকের মতামত