প্রকাশিত: ০২/১১/২০২০ ৫:০৯ পিএম

নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ার সীমান্ত হতে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মোঃ কলিম (২১) নামে একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা।

৩৪ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ বলেন, রোববার (১ নভেম্বর) রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপিথর সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপিথর সদস্যরা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপিথর কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে অভিযান চালিয়ে (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা মূল্যমানের ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে।

এসময় মোঃ কলিম (২১) নামে একজনকে আটক করা হয়। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদ ছেলে। ধৃত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer