ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৮:৩৬ এএম
কক্সবাজার শহরের একটি বাসা থেকে গত ১১ ডিসেম্বর রাতে ৪২ হাজার ইয়াবা ও ১৫ লাখ টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবাগুলো মামলার এজাহারে হয়ে যায় ১২ হাজার! এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও গ্রেপ্তার দেখানো হয় শুধুই একজনকে।
এ নিয়ে ৩০ হাজার ইয়াবা ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কক্সবাজার ডিএনসির কর্মকর্তাদের বিরুদ্ধে।
এজাহারে বলা হয়, ‘ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলাম, বকুল কুমার সাহা, সিপাহী মো. মইনুল হাসান, মো. মোস্তফা কামাল, মোম্মদ আব্দুর রহিম, জামিলুর রহমান, রবি দে ও ওয়ারলেস অপারেটর পঞ্চানন পালের সমন্বয়ে একটি টিম উত্তর রুমালিয়ারছড়া এলাকায় অভিযান পরিচালনা চালায়। এ সময় একটি ৬ তলা ভবন থেকে ১২ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইব্রাহীমকে আটক করা হয়।’

 

এদিকে ওই ভবনের নিরাপত্তা প্রহরী মো. আব্দুল্লাহ বলেন, ‘ওই দিন ৪২ হাজার ইয়াবা ও ১৫ লাখ টাকাসহ জিয়া উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম ও অজ্ঞাত আরেকজনকে আটক করা হয়।’
কক্সবাজার ডিএনসির উপ-পরিদর্শক ও মামলাটির বাদী মো. সানোয়ার হোসেন বলেন, ‘আমি যা পেয়েছি, তা দিয়ে মামলা দিয়েছি। আসামী থানায় হস্তান্তর করেছি।’
৪২ হাজার উদ্ধার করে ১২ হাজার দেখানো হয়েছে কোন? তাকে এ প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে যান এবং নিউজ করার পরামর্শ দেন।
এদিকে ইয়াবা আত্মসাতের ঘটনা আড়াল করতে ডিএনসির কোর্ট পরিদর্শক জীবন বড়ুয়ার স্বাক্ষর জালিয়াতি করা হয়। তার প্রমাণ মিলেছে। গত ১১ ডিসেম্বর জীবন বড়ুয়া ছুটিতে ছিলেন। ছুটি শেষে তিনি ১৪ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন।
এ বিষয়ে কোর্ট পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, ‘আমি ওই আসামী চালান কপিতে স্বাক্ষর করিনি।’
তাহলে স্বাক্ষরটি কে দিয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি মামলার বাদীর (উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
স্বাক্ষরের ব্যাপারে মামলার বাদী উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি অবগত নন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...