ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ৪:১৫ পিএম

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন করে ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিবে। সেই সঙ্গে তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দিয়েছেন।

এ সময় গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ)। বাংলাদেশী জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সব সময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার বিষয়ে উপাচার্যকে অনুরোধ করেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. এস. এ. এ. কিওয়ান এককালীন পিএলও এর অ্যাম্বাসেডর ছিলেন

পাঠকের মতামত

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...