প্রকাশিত: ০৮/০৯/২০২১ ৯:২০ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জারটেক এলাকায় কক্সবাজার থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ হোসাইন (৩৫)। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পাইন বাগান গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। এ ব্যাপারে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যেসব নাম-ঠিকানা ব্যবহার করে এসব পাসপোর্ট তৈরি করা হয়েছে, তার কোনো সত্যতা ওই ঠিকানায় পাওয়া যায়নি। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশি সাজিয়ে বিদেশ পাঠাতেই এসব পাসপোর্ট বানানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তার হোসাইনের ব্যাগে তল্লাশি করে তিনটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। তিনটি পাসপোর্টই ইস্যু করা হয়েছে ২০১৭ সালে। পাসপোর্ট তিনটির মধ্যে একটি জাহেদা বেগম, একটি মোজাফফর আলম এবং আরকেটি মোহাম্মদ ইয়াসিনের নামে ইস্যু করা। দু’টি পাসপোর্টে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এবং আরেকটিতে নোয়াখালীর সেনবাগ উপজেলাকে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে তাৎক্ষণিক তদন্ত করে ওই তিন নামের কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ছাড়া বাবা-মা হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে সেই নামেও কোনো লোকের সন্ধান পাওয়া যায়নি।

ওসি বলেন, গ্রেপ্তার হওয়া হোসাইন জিজ্ঞসাবাদে স্বীকার করেছেন, পাসপোর্টগুলো কক্সবাজারে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য তৈরি করা হয়েছে। সে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে পাসপোর্টগুলো নিয়ে যাচ্ছিল। ট্রাভেল এজেন্সিতে পাসপোর্ট পৌঁছে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব ছিল। ধারণা করছি, পাসপোর্টগুলো ট্রাভেল এজেন্সিতে পৌঁছানোর পর তিন রোহিঙ্গাকে বাংলাদেশি সাজিয়ে বিদেশে পাঠানো হতো।
সূত্র:সমকাল

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...