প্রকাশিত: ১০/১১/২০২১ ৮:৪২ এএম
ফাইল ছবি
Single Page Top

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অধুরে গভীর বঙ্গপোসাগর থেকে ৩ টি ফিশিং ট্রলারসহ বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। এমন অভিযোগ তুলেছেন ট্রলার মালিকরা। গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ট্রলারসহ ওই মাঝিমাল্লাদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

ট্রলার মালিকরা জানান, দুই দিন আগে টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ শিকারে যায়। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলারে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারসহ ধরে নিয়ে যান। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ঘাটের তিনটি ট্রলার মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গেছে। এখনো ট্রলারগুলোর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো নিয়ে যাওয়ার খবর শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ট্রলার মালিক কর্তৃপক্ষ যোগাযোগ করেনি বলে জানান তিনি। এ বিষয়ে টেকনাফ ২ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-পরিচালক লেফটেন্যান্ট এম মুহতাসিম বিল্লাহ শাকিল বলেন, ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ আমাদেরকে জানায়নি।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer