প্রকাশিত: ১৬/০৪/২০২০ ১২:৫২ পিএম
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে ঘরে বসে তারাবিহর নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না (তারাবিহ), অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবিহর নামাজ পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’

‘রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রির যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer