প্রকাশিত: ৩১/১০/২০২১ ১০:৩১ পিএম

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন নেতাকর্মী ও সমর্থকরা।

টানা তিন ঘণ্টা চলার পর পর্যটকদের কথা চিন্তা করে সোমবার (১ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে মেয়রের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়লে রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। শহরের কলাতলী, সুগন্ধা, বাস টার্মিনাল, বাজারঘাটা, হলিডে মোড়সহ কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া জেলার উখিয়া, মহেশখালী, টেকনাফসহ কয়েকটি উপজেলা শহরেও বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই বৈঠকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহেদ আলী।

উল্লেখ্য, গেল বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদারসহ দুজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুনাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়।

আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...