প্রকাশিত: ০১/১১/২০১৬ ৬:১৮ পিএম , আপডেট: ০১/১১/২০১৬ ৬:২১ পিএম

ঢাকা: ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ০১ নভেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এ ফলে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

এ প্রসঙ্গে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১,২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে প্রশাসন ক্যাডারে ৩০০ জন ছাড়াও সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, সমবায় ক্যাডারে নয়জন, ডাকে নয়জন, আনসার ক্যাডারে সাতজন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সাতজন, ইকোনমিক ক্যাডারে ছয়জন, তথ্য ক্যাডারে ছয়জন ও রেলওয়ে ক্যাডারে একজন নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টায় মোট ১০টি বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়।

পাঠকের মতামত

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer